চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজের সাবেক নির্বাহী সদস্য আলাউদ্দিন হোসেন দুলালের ছোট ভাই মোক্তার হোসেন (৪২) শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘ দিন ধরে যক্ষ্মা রোগে ভুগছিলেন।
শনিবার বাদ এশা চৈতন্য গলি কবরস্থান সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে তার জানাযা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ এক বিবৃতিতে মোক্তার হোসেনের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।