সোনালী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি পাওয়ায় মো. জামান মোল্লা ও মো. সাফায়েত হোসেন পাটওয়ারীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি)।
রবিবার (১১ অক্টোবর) সকালে সোনালী ব্যাংকে পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তার নিজ নিজ কার্যালয়ে জেবিএবির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোস্তাক আহমেদের নেতৃত্বে সংগঠনটির নেতারা তাদের ফুল দিয়ে অভিনন্দন জানায়। এ সময় তারা দুই কর্মকর্তার পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
তিনি আরও বলেন, ব্যাংক খাতের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় দক্ষ, সৎ ও দায়িত্বশীল ব্যাংকারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তা নতুন দায়িত্বে পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে ব্যাংকের অগ্রযাত্রায় অবদান রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেবিএবির সাধারণ সম্পাদক মো. শাহে আলম, যুগ্ম আহ্বায়ক ইদ্রিস মিয়া ও কামরুজ্জামান ইমরান এবং সহসভাপতি নকিব উদ্দীন, এ এইচ এম খোরশেদ ও শামিম আক্তার প্রমুখ।