পানির ন্যায্য হিস্যা দিয়ে প্রমাণ করবে ভারত বন্ধুপ্রতিম দেশ:  প্রতিমন্ত্রী আজাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আগামি ১২ ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। আমি মনে করি ভারত ফারক্কা চুক্তি গ্যারান্টি ক্লোজ দিয়ে নবায়ন এবং ভারতের সাথে সংযুক্ত ৫৪টি নদীর পানি হিস্যা অনুযায়ী বন্টন করে প্রমাণ করবে তারা আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র্র।

রবিবার (১১ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় এলাকায় করতোয়া নদীর উপর দ্বিতীয় করতোয়া সেতুর নির্মাণের লক্ষ্যে প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন ফ্যাসিস্ট সরকারের আমলে ভারতের সমর্থন নিয়েও বিতর্ক হয়েছিল। এজন্য আমাদের গ্যারান্টি ক্লোজ দিয়ে চুক্তি নবায়ন করলে বিতর্কের অবসান করে প্রমাণ করবে তারা আসলেই আমাদের বন্ধু। 

এসময়  উপস্থিত ছিলেন পঞ্চগড় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী  মো. জাকির হোসেন, জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারন সম্পাদক নুরুজ্জামান বাবু সহ সড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীরা।

পরে মীরগড়ের কাঠের সেতু এলাকায় ২০৩ কোটি টাকা ব্যায়ে সেতু নির্মাণের জন্য একনেকে পাস হওয়ায় প্রতিমন্ত্রীকে মিস্টি খাওয়ান এলাকাবাসীরা। পরে প্রতিমন্ত্রী পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন স্থানে বিগত আওয়ামী লীগ সরকারের অনিয়ম দূর্নীতি সম্বলিত লিফলেট ব্যবসায়ীদের মাঝে বিতরণ করেন।

জানা যায়, গত বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেয়া হয়েছে। সেতুটি তেঁতুলিয়া উপজেলার ভজনপুর থেকে সদর উপজেলার মীরগড় সড়কের মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর সেতুটি নির্মাণ করা হবে। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২০৩ কোটি ৫২ লাখ টাকা। প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত। সেতুটি নির্মাণ হলে নদীর দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, চিকিৎসা, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের কাজে যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে।