সৌদির নিরাপত্তায় কাবার ইমামের বিশেষ দোয়া

পবিত্র মসজিদে হারামের ইমাম ও খতিব শায়খ ড. মাহের আল-মুয়াইকিলি সৌদি আরব, হারামাইন শরিফাইন এবং মুসলিম বিশ্বের নিরাপত্তা কামনা করে বিশেষ দোয়া করেছেন। 

আজ ইনসাইড দ্য হারামাইনের অফিসিয়াল এক্স পেজে প্রকাশিত এক ভিডিওতে দোয়ায় তাকে দেশের সৈনিক ও নিরাপত্তাকর্মীদের সহায়তা এবং শত্রুদের মোকাবিলায় বিজয় কামনা করতে শোনা যায়।

দোয়ার লিংক- https://x.com/insharifain/status/2109238315534967249?s=20

দোয়ায় শায়খ ড. মাহের আল-মুয়াইকিলি বলেন-

হে আল্লাহ! আপনি হারামাইন শরিফাইনের (মক্কা ও মদিনা) ভূমি হেফাজত করুন।

হে আল্লাহ! পবিত্র হারামানের রক্ষক দেশ সৌদি আরবকে হেফাজত করুন। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ও আগ্রাসনকারীদের আক্রমণ থেকে দেশটিকে রক্ষা করুন।

হে আল্লাহ! যে ব্যক্তি দেশটির অনিষ্ট ও ক্ষতি সাধন করতে চায়, তার ষড়যন্ত্র তারই বিরুদ্ধে ধ্বংসের কারণ করে দিন। তার পরিকল্পনাকে তারই ধ্বংসের কারণ বানিয়ে দিন।

হে আল্লাহ! আমরা তাদের মোকাবিলায় আপনার আশ্রয় গ্রহণ করছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি।

হে সত্য মাবুদ! হে মহাশক্তিধর! হে মহাপরাক্রমশালী! হে মহিমা ও সম্মানের অধিকারী! তাদের ওপর আপনার ক্রোধ ও শাস্তি নাজিল করুন!

হে আল্লাহ! হে কিতাব নাজিলকারী! হে মেঘ পরিচালনাকারী! হে সম্মিলিত শত্রু বাহিনীকে পরাজিতকারী! আপনি তাদের পরাজিত করুন এবং তাদের বিরুদ্ধে আমাদের বিজয় দান করুন। হে মহাশক্তিধর! হে মহাপরাক্রমশালী!

হে আল্লাহ! আমাদের সৈনিক ও নিরাপত্তাকর্মীদের সাহায্য করুন। তাদের মনোবল দৃঢ় করুন। তাদের দৃষ্টিশক্তি তীক্ষ্ণ করুন। তাদের নিক্ষেপ ও লক্ষ্যভেদ সঠিক করুন এবং তাদের সিদ্ধান্তকে যথার্থ করুন।

হে মহাশক্তিধ! হে মহাপরাক্রমশালী! হে মহিমা ও সম্মানের অধিকারী! আপনি আমাদের শত্রুদের এবং আপনার শত্রুদের মোকাবিলায় যথেষ্ট হয়ে যান।

হে পরম দয়ালু! আপনি আমাদের দেশ, আমাদের উপসাগরীয় দেশগুলো এবং সমগ্র মুসলিম বিশ্বের দেশগুলোকে হেফাজত করুন।