মিরসরাইয়ে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

মিরসরাইয়ের ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে সরকারহাট নজর আলী রূপজান উচ্চ বিদ্যালয় মাঠে ৩ নং ওয়ার্ড বনাম ৪ নং ওয়ার্ডের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন ও ট্রফি উন্মোচন করেন চট্টগ্রাম ১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি।
 
উপজেলা ওলামা দলের যুগ্ম সম্পাদক এইচ.এম মাসুকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সেলিম, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইমাম হোসেন বাবলু, সাবেক যুগ্ম আহবায়ক তোবারক হোসেন, সাবেক যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান রুমেল, সাবেক যুগ্ম আহবায়ক জহির উদ্দিন মো. হুমায়ুন, মোহাম্মদ হাসান, উপজেলা মৎসজীবী দলের সভাপতি আবুল হাসেম, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন, মিরসরাই উপজেলা যুবদলের প্রধান সমন্বয়ক এসএম সুমন, ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাঈন উদ্দিন মাঈন, ওয়াহেদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন জিয়া, মিরসরাই উপজেলা ক্রীড়া কমিটির আহবায়ক তরিকুর রহমান বাবু, সদস্য সচিব নাঈম সরকার, ওয়াহেদপুর ইউনিয়ন ক্রীড়া কমিটির আহবায়ক ফারেছ হোসেন, সদস্য সচিব হিমেল চৌধুরী প্রমুখ।