বিআরটিএ, চট্টগ্রাম কর্তৃক নগরের বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে একটি সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠিত সচেতনামূলক কর্মশালায় শিক্ষার্থীদেরকে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও কৌশল শেখানো হয়।
উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রাম জেলা সার্কেলের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) কে. এম. মাহবুব কবীর, বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (জেনারেল) মোঃ সিরাজুল ইসলাম, সিএমপি ট্রাফিক বিভাগ (উত্তর)-এর ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মোঃ মিজানুর রহমান এবং বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ-এর অধ্যক্ষ আরিফুল হাসান চৌধুরীসহ অন্যান্যরা।
কর্মশালার পরিসমাপ্তিতে মূল্যায়ন পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে অষ্টম শ্রেণির ছাত্রী নিমরা জান্নাত নিমনি, দ্বিতীয় স্থান অধিকার করে অষ্টম শ্রেণীর ছাত্রী রিফা ওয়াসিমা এবং তৃতীয় স্থান অধিকার করে অষ্টম শ্রেণীর ছাত্রী ফাউজিয়া নূশা। পরে বিআরটিএ'র পক্ষ থেকে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।