নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দু'গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে ‘ডাকাত সর্দার’ সাহেব আলী নিহত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে বউ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, রনি ও আসলাম নিহত সাহেব আলীর মধ্যে সংঘর্ষে তাকে মাথায় এবং বুকে গুলি করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে আহত সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি সহ ২০টি মামলা রয়েছে। সে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালায়। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।