বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা

নিরাপদ সড়ক নিশ্চিত করতে শিক্ষার্থীদের সড়কে আইন মেনে চলতে হবে। এজন্য দরকার তাদের  সচেতনতা, দায়িত্বশীল আচরণ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিআরটিএ ঢাকা মেট্টো সার্কেল-১ এর উদ্যোগে রাজধানীর বনানী বিদ্যানিকেতন  স্কুল অ্যান্ড কলেজে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। কর্মশালায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস। এবার এই দিবসের প্রতিপাদ্য- ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। 

অনুষ্ঠানে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষ ড. মো মসিউর রহমান   শিক্ষার্থীদের বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব হলো  জ্ঞান অর্জনের সড়কে শৃংখলার সঙ্গে নিরাপদে চলাচল করাও শিক্ষার্থীদের দায়িত্ব।  

কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং), মো.জিয়াউর রহমান, বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল ১ এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং)  আব্দুল্লাহ আল নোমান, ঢাকার মিরপুর ট্রাফিক বিভাগের পরিদর্শক আশরাফুল আলম, নিরাপদ সড়ক আন্দোলনে'র সাধারণ সম্পাদক ইনজামুল হক, নিরাপদ সড়ক চাই এর কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ কামরুজ্জামান, নিরাপদ সড়ক কর্মী সফরা জাহান সেবা।  

পরিবহন ব্যবস্থা বিশ্লেষক পার্থ সারথি দাস অনুষ্ঠান সঞ্চালনা করেন।  কর্মশালায় শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপার, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের যথাযথ ব্যবহার, সিগন্যাল মেনে চলা, গণপরিবহণে যাত্রী হিসেবে করণীয়, পথচারীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেন প্রশিক্ষকরা। এ সংক্রান্ত ভিডিও চিত্র উপস্থাপন করা হয় বিআরটিএ এর পক্ষ থেকে। এছাড়াও নিরাপদ সড়ক আন্দোলনের পক্ষ থেকে সড়ক  নিরাপত্তামূলক  প্রদর্শনী উপস্থাপন করা হয়।  

পারাপার হওয়াসহ সড়কে চলাচলের বিভিন্ন নিয়ম মেনে চলার সংশ্লিষ্ট ভিডিওচিত্র উপস্থাপন করেন অনুষ্ঠান আয়োজক সংস্থা বিআরটিএ ঢাকা মেট্টো সার্কেল-১ এর সহকারি পরিচালক(ইঞ্জি:) মো.জিয়াউর রহমান ও  আব্দুল্লাহ আল নোমান  । তিনি সড়কের নিরাপদ নকশা ও ব্যবস্থাপনা, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং সড়ক ব্যবহারকারীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সচেতনতার মাধ্যমে দুর্ঘটনা হ্রাসের বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ সড়ক  আমাদের প্রত্যেকের দায়িত্ব, সচেতনতা ও মানবিক আচরণের সম্মিলিত প্রতিফলন। এই উপলব্ধি শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। কারণ আজকের সচেতন শিক্ষার্থীই আগামী দিনের দায়িত্বশীল চালক, যাত্রী ও পথচারী। 

প্রসঙ্গত জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ সামনে রেখে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ‌‌‌' শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করতে কর্মসুচি পালন করছে। এবার এ দিবস সামনে রেখে বিআরটিএ শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করতে ব্যাপক কর্মসুচি শুরু করেছে। শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানো, ট্রাফিক আইন মেনে চলার মানসিকতা তৈরি ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত  এ অনুষ্ঠানে বনানী বিদ্যানিকেতন  স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বত:স্ফূর্তভাবে অংশ নেন।