১০ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

চট্টগ্রামে চুরি কিংবা হারিয়ে  যাওয়া ১০টি মোবাইল ফোন সেট উদ্ধার করে সংশ্লিষ্ট মালিকদের কাছে  ফেরত দিয়েছে নগরের আকবরশাহ থানা পুলিশ।

গতকাল সোমবার (১২ অক্টোবর) এসব মোবাইল ফোন  ফেরত দেওয়া হয়। থানা পুলিশ জানায়, গত কয়েক দিনে আকবরশাহ থানা এলাকা থেকে ছিনতাই ও হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।

গতকাল নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (পশ্চিম বিভাগ) মো. আলমগীর হোসেন, আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মো. নাজের হোছাইন, পুলিশ পরিদর্শক (তদন্ত) ছৈয়দ ওমরের উপস্থিতিতে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলোর প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে  দেওয়া হয়।