জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‎দুর্গাপূজা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি

‎শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আগামী ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস বন্ধ থাকবে। ছুটি শেষে ২৬ অক্টোবর থেকে যথারীতি ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

‎মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।‎

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৮ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস বন্ধ থাকবে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা ১০ দিন ক্লাস বন্ধ থাকবে। ফলে ২৬ অক্টোবর থেকে শিক্ষার্থীদের আবার নিয়মিত ক্লাসে ফিরতে হবে।

‎বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন এবং লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ অক্টোবর এক দিন বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ থাকবে। তবে ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব অফিস খোলা থাকবে।

‎এ ছাড়া ১৭, ২৩ ও ২৪ অক্টোবর উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রামের ক্লাস বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।