টঙ্গীর চেরাগআলী এলাকায় সকালে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ওষুধ উৎপাদন কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রন ফায়ার সির্ভিসের টঙ্গী, গাজীপুর, উত্তরাসহ আশপাশের ১৮ টি ইউনিট কাজ করছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার শাহিন আলম।
ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, বুধবার সকাল সোয়া ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ঔষধের কারখানায় আগুন লাগার খবর আসে। খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে গাজীপুর ও ঢাকাসহ আশপাশের ১৮ টি ইউনিট এসেছে। তারা একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কোম্পানীর কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ১৮টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।