টঙ্গীর ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১০ ইউনিট

বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে টঙ্গী ফায়ার সার্ভিসের জেষ্ট্য স্টেশন অফিসার শাহিন আলম।

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৪ পিএম

টঙ্গীর চেরাগআলী এলাকায় সকালে ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের একটি ওষুধ উৎপাদন কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রন ফায়ার সির্ভিসের টঙ্গী, গাজীপুর, উত্তরাসহ আশপাশের ১০টি ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে আরও কয়েকটি ইউনিট যাচ্ছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার শাহিন আলম।

ফায়ার সার্ভিসের সূত্র জানায়, বুধবার সকাল সোয়া ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ঔষধের কারখানায় আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তিনটি ও আশপাশের আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রেনে কাজ করছে। পরবর্তীতে আরও কয়েকটি ইউনিট এসেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কোম্পানীর কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ১০টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত