ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. ইউনুস

বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও ইউনুস গ্রুপের চেয়ারম্যান এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. ইউনুস ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান হিসেবে আগামী পাঁচ বছরের জন্য মনোনীত হয়েছেন।

গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ৪৪তম সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে তাঁকে এ পদে মনোনীত করা হয়।

মো. ইউনুসের নেতৃত্ব, দীর্ঘ অভিজ্ঞতা ও দূরদর্শী দিকনির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, উদ্ভাবনী কার্যক্রমের সম্প্রসারণ এবং দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, প্রাতিষ্ঠানিক উৎকর্ষ সাধন ও উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।