ইয়ামালের অদ্ভুত ড্রিবলিং

‘এটিকে কী নাম দেব বুঝতে পারছি না। বলা যায় একরকম ‘অলমোস্ট রাবোনা’ ড্রিবলিং। মূল ব্যাপার হলো কৌশলটি চমৎকার কাজ করেছে এবং গর্ডন সেখান থেকে গোল করতে পেরেছে। ইদানীং আমি খেয়াল করেছি, যখনই আমি গোল লাইনের কাছাকাছি পৌঁছাই, প্রতিপক্ষের ডিফেন্ডাররা আমাকে আটকাতে মাটিতে ঝাঁপিয়ে পড়ে (ট্যাকল করতে)। আমি সেখানে একটা সুযোগ দেখি এবং ভাবি এটা দারুণ কাজে দিতে পারে। এটি সফল হয়েছে এবং আমি খুব খুশি। আমি সবসময়ই জায়গা তৈরি করার জন্য এমন ডামি বা ফেক মুভ নেওয়ার চেষ্টা করি।’