প্রথম বিভাগ হকি লিগে দাপুটে জয় পেয়েছে হকি ঢাকা ইউনাইটেড। গতকাল শুক্রবার ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ওয়ান্ডারার্সকে ৭-৩ গোলের বড় ব্যবধানে হারিয়েছে দলটি। প্রথমার্ধে ১-১ গোলে সমতায় থাকা ম্যাচে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত আক্রমণাত্মক হকি খেলে জয় তুলে নেয় ঢাকা ইউনাইটেড।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে। সপ্তম মিনিটে ফিল্ড গোল করে ওয়ান্ডারার্সকে এগিয়ে দেন আউসাফ। পিছিয়ে পড়ে সমতায় ফেরার চেষ্টা চালায় ঢাকা ইউনাইটেড। ১৪ মিনিটে রাজীব দাসের ফিল্ড গোলে সমতা ফেরায় তারা। এরপর প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-১ ব্যবধানেই বিরতিতে যায় দুই দল। তৃতীয় কোয়ার্টারে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ঢাকা ইউনাইটেড। তবে তাতে ম্যাচের ফল বদলায়নি। শেষ পর্যন্ত ৭-৩ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ঢাকা ইউনাইটেড।