মা হারালেন তপন চৌধুরী

দেশের সংগীতাঙ্গনের সিনিয়র কণ্ঠশিল্পী তপন চৌধুরীর মা জিন্দুপ্রভা দেবী আর বেঁচে নেই। ফেসবুকে মায়ের মৃত্যুর খবর জানিয়েছেন শিল্পী নিজেই। তবে তার মা মৃত্যুর কারণ কিংবা কখন তিনি মারা গেছেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। 

 আগামী ১২ ডিসেম্বর কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হবে ‘তপন চৌধুরীর সংগীতজীবনের ৫০ বছরের পথচলা উৎসব’। আয়োজন করছে রূপতনু মিউজিক একাডেমি ও টরন্টো ঢাকা ক্লাব। অনুষ্ঠানটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ও আনন্দিত তপন চৌধুরী। চলছিল তারই প্রস্তুতি। এরইমাঝে সংগীতশিল্পীর জীবনে নেমে এসেছে শোক। মা হারিয়েছেন তিনি। 

চট্টগ্রামে জন্ম ও বেড়ে ওঠা তপন চৌধুরী ছোটবেলা থেকেই শিল্পচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। তার বাবা ভুবনমোহন চৌধুরী ছিলেন একজন পুলিশ কর্মকর্তা এবং মা জিন্দুপ্রভা দেবী ছিলেন গৃহিণী।