এক বছর মেয়াদী আহবায়ক কমিটি ভেঙে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে সের্গেই বন্দারচুক ফিল্ম ক্লাবের। এতে সভাপতি হিসেবে একাডেমি অফ ফিল্ম এন্ড মিডিয়ার নির্বাহী পরিচালক বিবেশ রায় এবং বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ তেপান্তর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত ১৪ অক্টোবর ধানমন্ডিস্থ রাশিয়ান হাউজে ২০২৬ -২০২৮ দুই বছর মেয়াদের জন্য ১১ সদস্য বিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন - অর্থ সম্পাদক সাথী আক্তার, দফতর সম্পাদক ফারাহ ফেন্সি, প্রচার ও প্রকাশনা গোলাম রাব্বানী, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ অপু, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার নিশা (আগামীর সময়); কার্যকরী সদস্যরা হলেন- নাগরিক টিভির সাংবাদিক মঈন আব্দুল্লাহ, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মোস্তফা মতিহার, ডিবিসি চ্যানেলের সাংবাদিক মাকসুদুল হক আরিফ ও বর্ষা দাশগুপ্ত।
১১ সদস্যরে কমিটি আগামী দুই বছরের জন্য সের্গেই বন্দারচুক ফিল্ম ক্লাবের দায়িত্ব পালন করবে। রাশিয়ার প্রখ্যাত চলচ্চিত্রকার সের্গেই বন্দারচুকের নামাঙ্কিত এ চলচ্চিত্র ক্লাব চলচ্চিত্রবিষয়ক চর্চা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়ের সঙ্গে সম্পৃক্ত। নতুন কার্যনির্বাহী পরিষদের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।