বেঙ্গল ক্রেডিট কার্ডে বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ ব্যবহারের সুবিধা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাচ্ছেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা। এ বিষয়ে সম্প্রতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কার্যালয়ে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ফুড অ্যান্ড বেভারেজ ডিরেক্টর অলিভিয়ের লোরো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ বিজনেস অফিসার (সিবিও) নাসিম সিকান্দার, হেড অব রিটেইল ও সিএমএসএমই ব্যাংকিং শাহ মোহাম্মদ এমদাদুল হক, হেড অব কার্ড বিজনেস কামরুল হুদা চৌধুরী, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মার্কেটিং ডিরেক্টর সাদমান সালাহউদ্দিন এবং বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জের হেড অব লাউঞ্জ অপারেশনস আব্দুল গফুরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তির আওতায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা বিদেশ ভ্রমণের সময় বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে বিনা মূল্যে প্রবেশের সুবিধা পাবেন। লাউঞ্জটিতে রয়েছে উন্নত মানের খাবার, বিশ্রামের ব্যবস্থা, দ্রুতগতির ওয়াই-ফাই ইন্টারনেট, হুইলচেয়ার সুবিধা, লাগেজ রাখার বিশেষ ব্যবস্থা এবং অন্যান্য বিলাসবহুল সুযোগ-সুবিধা।

এ উদ্যোগের মাধ্যমে ক্রেডিট কার্ডধারীদের জন্য বিশেষ সুবিধা সম্প্রসারণের পাশাপাশি তাঁদের ভ্রমণ আরও আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় করতে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।