বিইউপিতে তিন দিনব্যাপী মডেল জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পিএম

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উদ্যোগে তিন দিনব্যাপী ‘বিইউপি আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ১৫ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত আয়োজিত এ সম্মেলনের সমাপনী অনুষ্ঠান ১৭ অক্টোবর বিইউপির স্বাধীনতা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

বিইউপির ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (এফএসএসএস) এবং বিইউপি গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের তত্ত্বাবধানে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল বৈশ্বিক কূটনৈতিক শিক্ষা ও বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আন্তবিশ্ববিদ্যালয় সম্পর্ক জোরদার করা এবং শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি করা।

এ সম্মেলনে ৪০ জন নির্বাহী বোর্ড সদস্য (বিচারক) এবং বিইউপিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫৪৭ জন শিক্ষার্থী ও প্রতিনিধি সক্রিয়ভাবে অংশ নেন।

জাতিসংঘের কার্যক্রমের আদলে আয়োজিত এ সম্মেলনে শিক্ষার্থীরা নেতৃত্বের দক্ষতা, আলোচনা ও দর-কষাকষির সক্ষমতা এবং বৈশ্বিক বিষয়ে সচেতনতা বৃদ্ধির সুযোগ পান।

সমাপনী অনুষ্ঠানে বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত