এটিএন বাংলার সিনিয়র ভিডিও জার্নালিস্ট রনি দাশের মা শুভ্রা দাশ রোববার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি এক ছেলে তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
স্ট্রোকে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। রবিবার সন্ধ্যায় বলুয়ার দীঘির পাড় শ্মশানে তাঁর দাহ সম্পন্ন হয়।