পঞ্চগড়ে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা

গণমাধ্যমে অপপ্রচার ও অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্যবিষয়ক দিনব্যাপী এক কর্মশালা সোমবার (১৯অক্টোবর) পঞ্চগড় সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত এ কর্মশালায় সহযোগিতা করে জেলা প্রশাসন।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপ্রতি একেএম আব্দুল হাকিম প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। জেলা প্রশাসক মোসা.শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আবু সাইম। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন পঞ্চগড় প্রেসক্লাবের  সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সরকার হায়দার।

কর্মশালার রিসোর্স পার্সন ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব যুগ্ম সচিব মো. আব্দুস সবুর। প্রশিক্ষণে গণমাধ্যমে অপপ্রচার ও অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দায়িত্ব ও কর্তব্য, তথ্য অধিকার আইন, প্রেস কাউন্সিল আইন, প্রেস কাউন্সিলের পরিচিতি, সাংবাদিকদের আচরণ বিধি, বাংলাদেশ শ্রম আইন ২০০৬, ছাপাখানা আইন ও সাইবার সুরক্ষা আইন বিষয়ে ধারণা প্রদান করা হয়। কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত জেলার ৬০ জন গণমাধ্যমকর্মী অংশ নেয়। পরে তিনি গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।