ডেঙ্গুতে একদিনে ৪ মৃত্যু, হাসপাতালে ১৮৫১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যুর হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৫১ জন।

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ৩৫২ জনের প্রাণ গেল ডেঙ্গুতে। এর মধ্যে অক্টোবরের ১৮ দিনেই ১০৭ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্তদের নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ২৫১ জনে।

সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকার দুই সিটিতে দুজন এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের বাইরের একজন মারা গেছেন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে ডিএনসিসি এলাকার হাসপাতালগুলোতে ১৪৮ জন ভর্তি হয়েছেন। ডিএসসিসি এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩১ জন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৬৩ জন।

অন্য বিভাগের মধ্যে বরিশালে ১৯২ জন, চট্টগ্রামে ২২০ জন, খুলনায় ২৫৩ জন, ময়মনসিংহে ৯২, রাজশাহী ২৩৩, রংপুরে ৯৩ এবং সিলেটে ২৬ জন ভর্তি হয়েছেন।