অর্থপাচার মামলায় আন্তর্জাতিক গেটওয়ে কোম্পানি অ্যাপল গ্লোবালটেল কমিউনিকেশন্স লিমিটেডের এমডি ও চেয়ারম্যানের ২২ বছরের কারাদ- এবং ৯২৭ কোটি অর্থদ- দিয়েছে আদালত। গতকাল সোমবার ঢাকার পঞ্চম বিশেষ জজ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। দ-প্রাপ্ত আসামি এমডি অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহিউদ্দিন মজুমদার দুজনই পলাতক। আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
অর্থপাচারের অপরাধে তাদের ১২ বছর করে সশ্রম কারাদ- এবং ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকার দ্বিগুণ ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা অর্থদ- করা হয়েছে। এ ছাড়া বিশ্বাস ভঙ্গের অপরাধে দুজনকেই ১০ বছর করে সশ্রম কারাদ-, ১০ লাখ টাকা করে অর্থদ- করেছে আদালত। দুই ধারার সাজা একত্রে চলবে উল্লেখ করায় দ-িত আসামিদের গ্রেপ্তারের পর ১২ বছরের কারা ভোগ করতে হবে। আসামিরা জরিমানার টাকা পরিশোধ না করলে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত।
২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি দুদকের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ, অ্যাপল গ্লোবালটেলের বিরুদ্ধে আন্তর্জাতিক ইনকামিং কলের (সেবা রপ্তানি) মাধ্যমে ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকা মূল্যের ৬ কোটি ১ লাখ ৭৮ হাজার ৫২১ ডলার পাচারের অভিযোগে এ মামলাটি করেন। ২০২৫ সালের ২৫ মার্চ একই কমকর্তা আদালতে অভিযোগপত্র দেন। একই বছর ৬ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত। বিচার চলাকালে সাতজনের সাক্ষ্যগ্রহণ করে আদালত এ দ- দেন।