মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদক উদ্ধারের অভিযানে গিয়ে বালুর মাঠ থেকে দেশীয় তৈরি শুটারগান ও কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্যরা।
সোমবার (১৯ অক্টোবর) রাতে জেলার লৌহজং উপজেলার মৌছা এলাকায় অভিযান চালিয়ে ১টি শুটারগান ও ১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-১০ এর মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।
এতে বলা হয়, মাদকদ্রব্য কেনাবেচার সংবাদের ভিত্তিতে ওইদিন রাত ১০ টার দিকে মৌছা এলাকায় অভিযান চালায় এসআরবি-১০ এর সদস্যরা। এসময় ওই এলাকার অনাবাদি বালুর মাঠে পরিত্যক্ত অবস্থায় শুটারগান ও কার্তুজ উদ্ধার করতে সক্ষম হন তারা। উদ্ধারকৃত অস্ত্র-গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।