জামায়াতের আমিরের সাথে লোহাগাড়ার সনাতন সম্প্রদায়ের নেতাদের  সাক্ষাৎ

জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন লোহাগাড়া সনাতন সম্প্রদায়ের নেতা-কর্মীরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, জন্মাষ্টমী উদযাপন পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতারা।  এসময় জাামায়াতের আমির শফিকুর রহমান সনাতনী সম্প্রদায়কে শারদীয়া শুভেচ্ছা জানান।

পাশাপাশি সমগ্র বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টানসহ অন্যান্য সকল সম্প্রদায়ের কল্যাণে যা করণীয় বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া সকল সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় উৎসব শান্তি পূর্ণ পালনে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া-সাতকানিয়ার সাংসদ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী ও স্থানীয় সনাতন সম্প্রদায়ের নেতাদের মধ্যে পলাশ দাশ, রাজু ধর, প্রিয়তোষ দাশ, নারায়ণ দাশ প্রমুখ।