দুই সংস্করণে হবে প্রথম বিভাগ লিগ

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে বাড়ছে ম্যাচের সংখ্যা। ১৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সংস্করণের এই প্রতিযোগিতায় খেলার সুযোগ বাড়ানোর পাশাপাশি ক্রিকেটারদের জন্য নতুন মঞ্চ তৈরি করার পরিকল্পনা করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। ওয়ানডে সংস্করণে সুপার এইটে ওঠা দলগুলোকে নিয়ে আয়োজন করা হবে আলাদা টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বাড়তি এই প্রতিযোগিতায় ক্লাবগুলোর জন্য থাকছে বিশেষ প্রণোদনা এবং পুরস্কারও।

জানা গেছে, প্রথম বিভাগ লিগের জন্য আগামী ৪ ও ৫ নভেম্বর দলবদল অনুষ্ঠিত হবে। যেহেতু গত মৌসুমে এই টুর্নামেন্ট থেকে কোনো দলের অবনমন হয়নি, এ জন্য এবার ২০ দলের পরিবর্তে প্রতিযোগিতা হবে ২২ দলের। দুই দলের পরিবর্তে অবনমন হবে চার দলের। এ জন্য এবারের আসরে ম্যাচের সংখ্যা ১২৪ থেকে বেড়ে দাঁড়াচ্ছে ১৫৩টি। সুপার লিগের ২৮টি ম্যাচ অপরিবর্তিত থাকলেও লিগ পর্বে এবং রেলিগেশন পর্বে ম্যাচের সংখ্যা বাড়ছে। আগে রেলিগেশন পর্বে ম্যাচ হতো ছয়টি, এবার বেড়ে দাঁড়াচ্ছে ১৫টি। এতে প্রতিদ্বন্দ্বিতা বাড়ার পাশাপাশি দলগুলোর সামনে নিজেদের অবস্থান ধরে রাখার আরও সুযোগ তৈরি হবে।

এই প্রতিযোগিতায় মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আলাদা এই টুর্নামেন্টের জন্য ক্লাবগুলোকে বাড়তি অর্থ দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি প্রতিযোগিতাকে আকর্ষণীয় করতে রাখা হবে পুরস্কারের ব্যবস্থাও।