জামায়াত-এনসিপিকে ঠুকরে ছিঁড়ে খাবে আওয়ামী লীগ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে শকুনের মতো ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, ‘জামায়াতের এমপিদের অধিকাংশই কখনো রাজপথে ছিল না। তারা মূলত এমপি হয়েছে অন্তর্বর্তী সরকারের আশীর্বাদে এবং ওয়েলফেয়ার মেকানিজমের থিওরি অনুসরণ করে। যে কারণে রাজপথের বক্তব্যে তারা একদমই অভ্যস্ত না। আর রাজপথের বক্তব্যের অনভ্যস্ততার কারণে সংসদে কিংবা রাজপথে বিরোধী দলের নেতা হিসেবে বক্তব্য দিতে গিয়ে তারা প্রায়ই খেই হারিয়ে ফেলছে।’

রাশেদ খাঁন বলেন, ‘আমার ধারণা, বিরোধী দল হিসেবে আওয়ামী জামানার বিরোধীদলীয় নেতাদের বক্তব্য অনুসরণ করতে গিয়ে খেই হারিয়ে ফেলছেন জামায়াত নেতারা! শক্তিশালী বিরোধী দল সাজতে গিয়ে ‘পালিয়ে যাবে, লুঙ্গি থাকবে না’, ‘হেলিকপ্টার রেডি করে রাখুন’, ‘আরেকটি গণঅভ্যুত্থান হবে’ ইত্যাদি কথাবার্তা বলে নিজেদের হাসির পাত্র বানাচ্ছেন তারা।