যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস থাকবে না

ডেমরা ডিআরএসের আউটলেট ভালভ প্রতিস্থাপন কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় আজ বুধবার (২১ অক্টোবর) তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রমের কারণে সংশ্লিষ্ট এলাকায় প্রায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকার এলাকাগুলো হলো- বেঙ্গল গ্লাস, শুকরশী, শিমরাইল এবং শীতলক্ষ্যা নদীর পশ্চিমাংশের সান্দিরা বালুঘাট থেকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশের এলাকা।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।