রাজধানী ঢাকায় আজ বুধবার (২১ অক্টোবর) কেনাকাটা করতে যদি কোন মার্কেটে যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে আগে থেকে জেনে নেওয়া প্রয়োজন, কোন কোন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে।
তা না হলে বন্ধ মার্কেটে গিয়ে বিড়ম্বনায় পড়তে হতে পারে। আসুন জেনে নেওয়া যাক আজ বুধবার কোন কোন এলাকার মার্কেট বন্ধ-
বন্ধ থাকবে যেসব এলাকার মার্কেট
আজ বন্ধ থাকবে পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স ও উত্তরার মাসকট প্লাজা।
যেসব এলাকার দোকানপাট বন্ধ
রাজধানীর বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১ ও ২, কুড়িল, বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকার দোকানপাট বন্ধ থাকবে।