নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৮ বছর বলে জানা গেছে। বুধবার (২১ অক্টোবর) সকালে সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের গাঠাংটারী রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
সৈয়দপুর রেলওয়ে পুলিশ জানান, রাতে বা ভোরে কোন এক ট্রেনের নিচে কাটা পড়েন ওই যুবক। সকালে রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দা রফিক ইসলাম বলেন, দেখে চেনা যাচ্ছে না। আশেপাশে এলাকার লোক হলে তো আমরা চিনতাম।
আরেক বাসিন্দা প্রতাব রায় বলেন, দেখে মনে হচ্ছে হিন্দু ধর্মের ছেলে। তার বাম হাতে একটা দাগ রয়েছে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।