চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনাসদস্যসহ আটক ৬

চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১ অক্টোবর) কক্সবাজার জেলার টেকনাফ থানার আলীখালি রোহিঙ্গা ক্যাম্প (লেদা ক্যাম্প-২৫) হতে অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ এহছান (৩৬)-কে বাঁশখালী থানার পশ্চিম পুইছড়ি এলাকা হতে উদ্ধার করেছে।

পুলিশ অপহরণকারী চক্রের মূলহোতা সাবেক সেনা ও র‌্যাব (এসআরবি) সদস্য সুমন মুন্সি (৩২)-সহ ৬ জনকে ঘটনাস্থল হতে আটক করেছে। আটককৃত অন্যরা হলো, মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), মোঃ আব্বাস উদ্দিন (৩১), মোঃ ছলিম ওরফে সেলিম (৩০) এবং দেলোয়ার হোসেন (৪০)।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর ২০২৬ রাত প্রায় সাড়ে আটটায় ভিকটিমকে তার ব্যবসা প্রতিষ্ঠান হতে এসআরবি পোশাক পরিহিত অবস্থায় সাবেক সেনা ও র‌্যাব (এসআরবি) সদস্য সুমন মুন্সিসহ অজ্ঞাতনামা ৫/৬ জন অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে দৃষ্কৃতকারীরা বিভিন্ন মোবাইল নাম্বার হতে ভিকটিমের স্ত্রী এবং দোকানের ম্যানেজার মোজ্জাফফর উদ্দিন-কে ফোন করে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। তারা দাবিকৃত টাকা না দিলে ভিকটিমকে হত্যা করার হুমকি দেয়। 

এ ঘটনায় চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।