বলিউডে আবারও দুঃসংবাদ। প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেত্রী ও কন্টেন্ট ক্রিয়েটর দিব্যা ভিনেকর। তার মৃত্যুর খবরটি সামনে আসতেই অবাক ভক্ত-অনুরাগী। মাত্র ৪০ বছর বয়সেই দিব্যা আকস্মিক মৃত্যু ইন্ডাস্ট্রিতে বড় ধাক্কা দিল। এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।
তার মৃত্যুর খবরটি জানিয়েছেন তার বন্ধু ও সহকর্মী আরজে রোহিনী রমানাথন। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট লিখে দিব্যার মৃত্যুর খবর জানান। এই কঠিন সময়ে তার পরিবার ও কাছের মানুষেরা এই শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছেন।
দিব্যা আলিয়া ভাট এবং শেফালি শাহের ছবি ‘ডার্লিংস’-এ একজন মহিলা কনস্টেবলের ভূমিকায় অভিনয় করেছিলেন। এ ছাড়াও তিনি বিদ্যা বালানের সঙ্গেও কাজ করেছেন।