টস জিতে কেবেরহা টেস্টে প্রথমে বোলিং নিয়েছিল অস্ট্রেলিয়া। প্রায় দুদিনের খেলা বৃষ্টিতে নষ্ট হওয়া ম্যাচে এক পর্যায়ে ১১০ রানে ৬ উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। কিন্তু টেম্বা বাভুমার ক্যারিয়ার সেরা ১৭৯ রানের ইনিংসে এবং মার্কো ইয়ানসেন ও সাইমন হারমারের ৮০ প্লাস ইনিংসের সহায়তায় সেই দক্ষিণ আফ্রিকা শেষপর্যন্ত ৪২৫ রান তোলে।
এরপর যা ঘটলো তা অবিশ্বাস্য। চতুর্থ দিনের লাঞ্চের পর ৯৯ রানে গুড়িয়ে গেছে অস্ট্রেলিয়া। এবং ৩২৬ রানে পিছিয়ে থাকা অজিদের ফলোঅন করতে বাধ্য করেছেন টেম্বা বাভুমা। ২০১৯ সালে সিডনিতে ভারত ফলো-অন করানোর পর এই প্রথম অস্ট্রেলিয়াকে ফলোঅনে করতে হয়েছে এবং ১৯৮৮ সালের পর এটি মাত্র তৃতীয়বার।
২০২৩ সালে নাগপুরে ৯১ রানে গুটিয়ে যাওয়ার পর এটিই অস্ট্রেলিয়ার সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
অস্ট্রেলিয়ার ১০০ রানের নিচে অলআউট
-
৯৯ বনাম দক্ষিণ আফ্রিকা, গেকেবেরহা ২০২৬-২৭
-
৯১ বনাম ভারত, নাগপুর ২০২২-২৩
-
৮৫ বনাম দক্ষিণ আফ্রিকা, হোবার্ট ২০১৬-১৭
-
৬০ বনাম ইংল্যান্ড, নটিংহাম ২০১৫
-
৪৭ বনাম দক্ষিণ আফ্রিকা, কেপ টাউন ২০১১-১২