হিরো আলমের কর্মচারীকে বিয়ে করলেন সাবেক স্ত্রী সাথী!

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের সাবেক চতুর্থ স্ত্রী মোছা. সাথী খাতুন এবার বিয়ে করলেন হিরো আলমেরই এক কর্মচারীকে। স্ত্রীর বিয়ের খবরটি নিজেই জানালেন এই মডেল-অভিনেতা। তিনি বলেন, ‘আমি বিদেশে থাকা অবস্থায় সে আমার কর্মচারীকে বিয়ে করেছে।’ 

বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে সাথী এই বিয়ে প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি। এদিকে ১৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতারণা, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন হিরো আলম। 

মামলার অভিযোগে বলা হয়, সাবেক স্ত্রী সাথী খাতুন হিরো আলমের কাছে এসে তার মিউজিক ভিডিওতে কাজের সুযোগ দেওয়ার অনুরোধ করেন। পরে সংসারের খরচ ও পোশাক কেনার জন্য তাকে অর্থ দেন হিরো আলম। এর মধ্যে গত ১৭ আগস্ট সাথী খাতুনকে পাঁচ লাখ টাকা দেওয়া হয়। ওই অর্থ ব্যাংকে জমা রাখার কথা সাথী সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকারও করেছেন।