ওমরাহ করতে গেলেন হিরো আলম

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৪:৪৭ পিএম

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যাচ্ছেন। শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টায় বিমানবন্দর থেকে দেশ ছাড়েন তিনি। সৌদি আরবে কয়েকদিন অবস্থান করবেন এই কনটেন্ট ক্রিয়েটর। ওমরা৯ পালনের পাশাপাশি একটি মোবাইল শোরুম উদ্বোধনেও অংশ নেওয়ার কথা রয়েছে হিরো আলমের। দেশ ছাড়ার আগে হিরো আলম বলেন, ‘আল্লাহর ঘরের মেহমান হওয়ার ইচ্ছা অনেকদিনের। এবার সেই সুযোগ হচ্ছে। ওমরাহ পালনের উদ্দেশ্যেই সৌদি আরব যাচ্ছি। আল্লাহ যেন আমার ওমরাহ কবুল করেন, সবার কাছে দোয়া চাই।’ 

তিনি আরও বলেন, ‘সৌদি আরবে কয়েকদিন থাকব। ওমরাহ পালনের পাশাপাশি সেখানে আমার একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। একটি মোবাইল শোরুমের উদ্বোধন করব। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেখা হবে, তাদের সঙ্গে সময় কাটানোরও ইচ্ছা আছে। বিদেশে গেলে সবসময়ই চেষ্টা করি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করতে।’ 

সৌদি আরব সফর নিয়ে নিজের অনুভূতি জানিয়ে হিরো আলম বলেন, ‘এটি আমার জন্য আনন্দের পাশাপাশি অনেক আবেগেরও একটি সফর। ওমরা পালন করতে পারা একজন মুসলমানের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। তাই এবারকার সফরটি আমার কাছে অন্যরকম। আমি সবার কাছে দোয়া চাই, যেন সুস্থভাবে ওমরা পালন করে দেশে ফিরতে পারি। এসে আবার ভোট।’ 

সফর শেষে দেশে ফিরে আবারও নিজের নিয়মিত কাজ শুরু করবেন বলেও জানান হিরো আলম। তিনি বলেন, ‘দেশে ফিরে আমার কাজগুলো আবার শুরু করব। সামনে বেশ কিছু পরিকল্পনা আছে। সেগুলো নিয়ে কাজ করব। তবে তার আগে এই সফরটি সুন্দরভাবে সম্পন্ন করতে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত