মাদক সেবনের দায়ে নোয়াখালীতে ২ জনের কারাদণ্ড

নোয়াখালী সদর মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে গাঁজা সেবন করে জনগণের শান্তি বিনষ্টের অপরাধে দুইজনকে কারাদণ্ড দিয়েছের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদেরকে ৫০ টাকা করে জরিমানা করা হয়।

বাসস জানায়, বুধবার (২১ অক্টোবর) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জাহিদা আক্তার মৌসুমির নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অংশ দত্তেরহাট পানির ট্যাংক ও সোনাপুর বাস স্ট্যান্ড এলাকায় এই অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার ডেমা এলাকার মো. তুহিন (৪৫) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার রামপুর এলাকার মো. রুবেল মিয়া (২৮)।

ভ্রাম্যমাণ আদালত জানায়, সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জাহিদা আক্তার মৌসুমির নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অংশ নেওয়া দত্তেরহাট পানির ট্যাংক ও সোনাপুর বাস স্ট্যান্ড এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালে গাঁজা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করেন।