ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিক সরকার: শিক্ষামন্ত্রী

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার। ধর্মীয় চর্চা করতে এদেশে আর কারো হৃদয়ে রক্তক্ষরণ হবে না। যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশে সকলে সৌহার্দ ও সম্প্রীতি নিয়ে একসাথে বসবাস করবে। কারও ধর্মীয় অধিকার চর্চায় কোনো বাধা দেওয়া যাবে না।

বুধবার (২১ অক্টোবর) রাতে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়কালে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব কথা বলেন।  

শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন আরও জানান, এবছর পূজা পালনে কচুয়াতে বিগত যেকোন সময়ের চেয়ে বেশি বরাদ্দ করেছি, অতীতের ন্যায় আগামীতেও ধর্মীয় উৎসব পালনে সব ধরনের সহযোগিতা করা হবে। 

এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুন নাহার বেবি,কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, কচুয়া থানার অফিসার্স ইনচার্জ আজিজুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী, পুণ্যার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।