বাঁশখালীতে ইয়াবাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রা‌মের বাঁশখালীতে অভিযা‌ন চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার ক‌রে‌ছে পুলিশ। বৃহস্প‌তিবার (২২ অক্টোবর) দুপু‌রে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী টিঅ্যান্ডটি অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়‌নের হোয়াইক্যং নয়াবাজার এলাকার আবুল কাশেমের ছেলে মো. ইউসুফ (৩০) ও ওই এলাকার ইউসুফের স্ত্রী তাছলিমা (২৮)।

বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) মো.আরিফ হো‌সেন জানান, গোপন খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হকের তত্ত্বাবধানে সঙ্গীয় ফোর্স নিয়ে তিনি পেকুয়া-বাঁশখালী আঞ্চলিক সড়কে অভিযান প‌রিচালনা করেন। এসময় সেখান থেকে এক হাজার পিস ইয়াবাসহ মো. ইউসুফ ও তাছলিমাকে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরু‌দ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদাল‌তে পাঠানো হয়েছে বলে জানান তিনি।