বিশেষ উদ্যোগে আজ মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিষ্কার ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে মেহেরপুর বিএনপি। বাসস জানায়, শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান জানান, হাসপাতালের পরিষ্কার ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে জেলা বিএনপির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে। রোগীরা যাতে নির্বিঘ্নে চিকিৎসাসেবা পান এবং কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে জেলা বিএনপি কাজ করবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, রোমানা আহমেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ ও সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।