মঈন খানের সুস্থতা কামনায় পলাশ প্রেসক্লাবে দোয়া মাহফিল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানের আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে পলাশ উপজেলা মোড়সংলগ্ন প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে  সভাপতিত্ব করেন পলাশ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক যুগান্তরের সাংবাদিক  জাহাঙ্গীর কবীর, মাহফিল সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভির প্রতিনিধি নূরে আলম রনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি ও মানবকণ্ঠের সাংবাদিক হাজী জাহিদ, সমকালের আশাদুল্লাহ মনা, ইত্তেফাকের আক্তারুজ্জামান, প্রতিদিনের সংবাদের আলআমিন মিয়া, দৈনিক ইনকিলাব ও দি বাংলাদেশ টুডের মো. তারেক পাঠান, রূপালী বাংলাদেশের মাহাবুব সৈয়দ, দৈনিক জনকণ্ঠ ও ভোরের ডাকের সাংবাদিক সাইফুল ইসলাম, সবুজ বাংলার জাহিদ হোসেন, সময়ের আলোর বায়জিদ, বাংলাদেশ বুলেটিনের জাহিদ হোসেন, ঘোষণা পত্রিকার বেলায়েত হোসেন, ভোরের চেতনার কামাল ও কামরুজ্জামানা, দেশের কাগজের মিনার হোসেন খান, দি ফিন্যান্সিয়াল পোস্টের মামুন শাহ পিংকু, ঢাকার ডাকের মামুন মোড়ল,জনতার জমিনের শারমিন সুলতানা, আলোকিত বাংলাদেশের পারভেজ, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি জাহিদ হোসেন মনিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।

দোয়া ও মিলাদ পরিচালনা করেন পলাশ উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক কারি মো. ইসমাইল হোসেন হাশেমী ও কারি মাওলানা আব্দুল্লাহ।

এ সময় মন্ত্রী ড. আব্দুল মঈন খানের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।