জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ হ্যাক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর  নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপির হোয়াটসঅ্যাপ আইডি হ্যাকড করেছে একটি দুর্বৃত্ত চক্র। 

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে দলের মিডিয়া সেল থেকে পাঠানো এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

ওই বার্তায় বলা হয়, অধ্যাপক মুজিবুর রহমান এমপির হোয়াটসঅ্যাপ আইডি হ্যাকড করেছে একটি দুর্বৃত্ত চক্র। 

শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সকলকে কোনো প্রকার লেনদেন করা থেকে বিরত থাকাসহ সার্বিক বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।