দুমকি স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব পেলেন ডা. এনামুল হক

পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (টিএইচও) পদটি বদলিজনিত কারণে শূন্য হওয়ায় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার জি এম এনামুল হককে ওই পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি পটুয়াখালীর সিভিল সার্জন স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। 

আদেশে বলা হয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদটি শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রম সচল রাখা এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখতে ডাক্তার জি এম এনামুল হককে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করে ডাক্তার জি এম এনামুল হক বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মানোন্নয়ন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত এবং রোগীদের ভোগান্তি কমাতে আন্তরিকভাবে কাজ করব ইনশআল্লাহ। 

এ সময় তিনি উপজেলার সার্বিক স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।