তারাগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জে একটি ছাত্রাবাসে হেরোইনসহ বাদশা মিয়া নামের এক মাদক কারবারি হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। শনিবার (২৪ অক্টোবর) দুপুর আসামি বাদশাকে থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। শুক্রবার (২৩ অক্টোবর) রাত দেড়টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের জদ্দিপাড়ায় সেকেন্দার আলীর আল মদিনা ছাত্রাবাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাদশা মিয়া বদরগঞ্জ উপজেলার চাম্পাতলী এলাকার আলীয়ার রহমানের ছেলে।

‎তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, আটক বাদশা মিয়া কৌশলে কুর্শা ইউনিয়নের জদ্দিপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছিলেন। বিষয়টি স্থানীয় যুবদলের সাবেক সদস্য সচিব রাসেল মন্ডলসহ কয়েকজনকে জানানো হয়। পরে শুক্রবার‎ রাত দেড়টায় স্থানীয় যুবকদের সহায়তায় রাসেল মন্ডল মাদক কারবারি বাদশা মিয়াকে হেরোইনসহ হাতেনাতে ধরে তারাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এরপর পুলিশ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্যনিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারগারে পাঠায়।

‎যুবদল নেতা রাসেল মন্ডল বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ও তরুণ সমাজকে রক্ষায় সর্বদা প্রস্তুত থাকবো।