নাটোরে প্রতারণার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৫:২১ পিএম

নাটোরে প্রতারণার অভিযোগে আবু হুরায়রা নামের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিসের স্টাফ পরিচয় দিয়ে ডিজিটাল যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রতারণা করে আসছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে প্রেস প্রেসবিফ্রিংয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এসব তথ্য জানান।

গ্রেপ্তার আবু হুরায়রা (৩০) সিংড়া পৌর এলাকার জায়িদুল ইসলামের ছেলে ও ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিংড়া উপজেলা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক ছিলেন।

বিফ্রিংয়ে পুলিশ সুপার বলেন, আবু হুরায়রা একাধিক নামে দেশের বিভিন্ন জেলার রাজনৈতিক ব্যক্তি, সরকারী চাকরিজীবীদের সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যেমে প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিসের স্টাফ পরিচয় দিয়ে আসছিলেন। এ পরিচয় দিয়ে এই প্রতারক সরকারী সুযোগ সুবিধা দেয়ার মিথ্যা আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে বিকাশ, নগদ, রকেট ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যেমে অর্থ দাবি করত। এঘটনায় আবুল কালাম নামে একজন সিংড়া থানায় সাইবার সুরক্ষা আইনে বৃহস্পতিবার ( ২২ অক্টোবর) মামলা করেন। তার পরে অভিযান চালিয়ে পুলিশ শুক্রবার রাতে সিংড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়।

তিনি বলেন, ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ বেতার রংপুর রেডিও টেকনিশিয়ান পদে চাকুরিরত ছিলেন। রংপুরে অবস্থানকালে প্রতারনা মামলায় বরখাস্ত হয়।

তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ও প্রতারনা মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত