ফানুস উড়িয়ে হাটহাজারীতে প্রবারণা পূর্ণিমা উদযাপন

চট্টগ্রামের হাটহাজারীতে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা তথা ফানুস উড়ানো উৎসব মহাসমারোহে উদযাপিত হয়েছে। 

রবিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার মির্জাপুর গৌতম আশ্রাম বিহারে সকল শ্রেণির পূর্নার্থীদের উপস্থিতিতে বিভিন্ন প্রার্থনা প্রবারণা পূর্ণিমার অনুষ্ঠানিকতা পালন করে। এরপর সন্ধ্যায় মূল আকর্ষণ ফানুস উড়ানো উৎসব অনুষ্ঠিত হয়।

উপজেলা আওতায় পশ্চিম ধলই উদালিয়া শান্তি নিকেতন বৌদ্ধ বিহার,  মির্জাপুর শান্তিধাম বিহার, মির্জাপুর গৌতমাশ্রম বিহার, বালুখালী জগৎ জোতি বৌদ্ধ বিহার, গুমানমর্দ্দন ধর্মচক্র বিহার, আরিয়া ওয়াংচা আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র, গুমানমর্দ্দন সার্বজনীন নালন্দা বিহার,গুমানমর্দ্দন শান্তি বিহার, রুদ্রপুর ধর্মরত্ন বিহার, মীরেরখীল চন্দ্রপুর বেনুবন বিহার, জোবরা সুগত বিহার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাশে বিশ্ব শান্তি প্যাগোডা, মধ্যম মার্দাশা সার্বজনীন শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে প্রবারনা পূর্ণিমা উপলক্ষে দিনব্যাপী পৃথক পৃথক কর্মসূচি পালন করা হয়েছে।

এসময় নিজ নিজ বিহারের অধ্যক্ষরা সভাপতিত্বে বৌদ্ধ বিহার তথা মন্দির প্রবারণা পূর্ণিমার গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

আজ প্রবারণা পূর্ণিমা শেষে পরদিন সোমবার (২৬ অক্টোবর) থেকে বৌদ্ধ ধর্মের প্রবক্তা মহাকারুনিক বুদ্ধ কর্তৃক বহুজনের হিত সুখের জন্য ভিক্ষু সংঘকে ধর্ম প্রচারের প্রদত্ত নির্দেশনা অনুসারে বিভিন্ন বৌদ্ধ বিহারে, বিশেষ করে যেসব বিহারে ভিক্ষু সংঘ বর্ষাব্রত অধিষ্ঠান করে থাকে সেই সব বিহারে (বৌদ্ধ মন্দির) দানোত্তম শুভ কঠিন চীবর দান সভায় গিয়ে গৃহী সংঘকে ধর্ম উপদেশ প্রদান করা হয়ে থাকে।

এই ধর্মীয় উৎসব মহাসমারোহে ভাবগম্ভীর পরিবেশে উদযাপনের জন্য চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আওতাধীন আটটি বৌদ্ধ জনগোষ্ঠী অধ্যূষিত বিভিন্ন বৌদ্ধ বিহার তথা মন্দিরে দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি পালনের কথা রয়েছে।

কর্মসূচির মধ্যে ভোরে পবিত্র ত্রিপিটকের মঙ্গলবানী পাঠ, সমবেত বুদ্ধ বন্দনা, ভিক্ষুসংঘের প্রাতঃরাশ গ্রহণ, জাতীয়, ধর্মীয় ও নিজ নিজ সংগঠনের পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা, পঞ্চশীল ও উপসথ শীল গ্রহণ, বৈজয়ন্তীক ধ্বজ্বা উত্তোলন, অন্ন ও পুস্পমেরু দান, ভিক্ষু সংঘের পিন্ডদান, উপসথ শীলধারীদের মধ্যহৃভোজ গ্রহণ, প্রবারনা পূর্ণিমার তাৎপর্য শীর্ষক আলোচনা, আলোক সজ্জা, বুদ্ধ কীর্তন, সন্ধ্যা কালীন প্রদীপ পূজা, দেশের শান্তি ও সমৃদ্ধি এবং জীব জগতের মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা রয়েছে।