দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের নিয়ে হাইকোর্টে রিট

আইন পেশার সনদ নিয়ে আইন পেশা ছাড়া চাকরি বা ব্যবসা ও অন্যান্য পেশায় নিয়োজিত আছেন সেসব আইনজীবীদের বিষয়ে আইন ও বিধি অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন নিষ্পত্তির নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন রিটকারী আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এসএম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

২০২৩ সালের ৩০ জানুয়ারি বার কাউন্সিল বরাবরে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ চেয়ে একটি আবেদন দেন।