তিন দশক পর মিউজিক ভিডিওতে অভিনয় করলেন বরেণ্য অভিনেত্রী দিলারা জামান। এসআই সুমনের কণ্ঠে ‘মা’ শিরোনামের একটি গানের ভিডিওতে দেখা যাবে তাকে। আজ সন্ধ্যায় গানটি শিল্পীর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ফয়সাল আগুন।
দিলারা জামানকে কেন্দ্র করে আবর্তিত এই মিউজিক ভিডিওটিতে আরও অভিনয় করেছেন এসআই সুমন, অভিনেত্রী ফারজানা ববি ও মিকাঈল। গানটির কথা লিখেছেন হেলাল চৌধুরী। সুর ও কম্পোজিশন করেছেন শিল্পী নিজেই।
শিল্পী এসআই সুমন বলেন, মায়ের ভালোবাসা সন্তানের জীবনে কতটা নিয়ামত, তা আমরা অনেকেই সহজে বুঝতে পারি না। যাদের মা নেই, কেবল তারাই এই শূন্যতার দুঃখ অনুধাবন করতে পারেন। এই গানে মূলত সন্তান ও মায়ের পবিত্র সম্পর্ক ও ভালোবাসা তুলে ধরেছি।