মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দিতে অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট বহনের অভিযোগে আবু কালাম (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) দিনগত রাতে মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রামে অভিঢ়ান চালিয়ে সমুদয় ইয়াবাসহ ওই যুবককে গ্রেপ্তার করে। সে ওই গ্রামের প্রয়াত জমির আলীর ছেলে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ এ তথ্য জানিয়েছে। তাতে জানা গেছে, ওইদিন রাত সাড়ে ৭ টার দিকে আমঘাটা গ্রামে মাদকবিরোধী অভিযান চালায় সদর থানা পুলিশের টিম। এসময় ওই যুবককে ইয়াবাসহ গ্রেপ্তার করতে সক্ষম হন পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।