মা হওয়ার দু’মাস পরই শুটিংয়ে দীপিকা

দ্বিতীয়বার মা হওয়ার দুই মাস পার না হতেই শুটিংয়ে ফিরলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমার একটি জমকালো গানের দৃশ্যে অংশ নেন তিনি। 

১৯ সেপ্টেম্বর কন্যা সন্তানের বাবা-মা হন দীপিকা পাড়ুকোন এবং রাণবীর কাপুর। দ্বিতীয় সন্তানের নাম তারা রেখেছেন দেবী পাড়ুকোন সিং। এনডিটিভি জানিয়েছে, শরীর ঠিক থাকায় শুটিংয়ে ফিরতে সময় নিতে চাইছিলেন না দীপিতা। মুম্বাইয়ে ‘কিং’ সিনেমার শুটিং চলবে এক সপ্তাহ ধরে। 

 গানটির কোরিওগ্রাফি করছেন বৈভবীমার্চেন্ট। সিনেমার পুরো অভিনয়শিল্পী দলকে দেখা যাবে এই গানে। দীপিকা-রণবীরের বড় মেয়ে দুয়া পাড়ুকোন সিংয়ের জন্ম হয়েছিল ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জন্ম । প্রথম সন্তানের ঠিক দুই বছর পর দ্বিতীয় সন্তান আসে তাদের সংসারে। 

চলতি বছরের শেষ দিকে মুক্তি পেতে চলা ‘কিং’ সিনেমায় পর্দায় আসতে চলেছেন দীপিকা। অন্তঃসত্ত্বা অবস্থায় ‘কিং’ সিনেমার অ্যাকশন দৃশ্যে কাজ করেছেন দীপিকা। এ ছাড়াও তাকে দেখা যাবে আল্লু অর্জুনের ‘রাকা’ সিনেমাতেও।