হাম উপসর্গে এক দিনে ২ মৃত্যু, শনাক্ত ১৩২২

গত ২৪ ঘণ্টায় দেশে ১,৩২২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন (ঢাকা ও সিলেটে ১ জন করে)। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৯০ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে অদ্যাবধি দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২৫,১০৬ জনে এবং মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩,৬৩১ জনে। এ সময়ে মোট সন্দেহজনক হাম রোগীর ভর্তির সংখ্যা ২ লাখ৩১৯ জন এবং হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১৯২,১৭৮ জন রোগী।

অন্যদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগে ১ হাজার ১৩৭ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০৫ জন।